সিইসি’র বক্তব্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের নীলনকশা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্য দেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের নীলনকশা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে- সিইসি’র এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তার এ বক্তব্য দেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের গভীর নীলনকশা। একাদশ জাতীয় সংসদের ভোট ডাকাতির নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি।’

‘মহা ভোট ডাকাতির’ আয়োজক সিইসি পুনরায় একইভাবে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়ে ভাঁড়ে পরিণত হয়েছেন বলে দাবি করেন বিএনপির এ নেতা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে দাবি করে রিজভী আরও বলেন, প্রশাসন, বিচার, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া এবং ৩০ ডিসেম্বর ভুয়া ভোটের নির্বাচন অনুষ্ঠান একই সূত্রে গাঁথা।
এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যেসব নেতা কারাগারে আছেন, তাদের একটি তালিকাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম