‘ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৪:০৭আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৬:৫২

আলোচনা সভায় মির্জা ফখরুল

যতই নির্যাতন-নিপীড়ন করা হোক, বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সারা দেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কারণ, বিএনপির রাজনীতিটা ধ্বংস করতে চায় তারা। যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে।’
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যতই নির্যাতন, নিপীড়ন আসুক, জাতীয়তাবাদীরা পতাকা তুলে ধরে এগিয়ে যাবে। শুধু দল নয়, জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অতীতেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। বিএনপির শক্তি হচ্ছে সাধারণ মানুষের কাছে।’
তিনি বলেন, ‘আজকে দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত। এটার কারণ হচ্ছে এই রাজনীতিকে যারা ধারণ করেন তাদের নিঃশেষ করে দেওয়া। আজকে আমাদের এমন কোনও নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি, যাকে জেলে যেতে হয়নি। এটার উদ্দেশ্য একটাই, এই রাজনীতি থেকে আমাদের নিশ্চিহ্ন করে দেওয়া।’
খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি সোমবার জেলখানার কোর্টে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। আগে আমরা তাকে সুন্দরভাবে হেঁটে কারাগারে যেতে দেখেছি। আজকে সেই নেতাকে হুইলচেয়ারে করে আদালতে নেওয়া হচ্ছে। এই প্রথম তিনি বলেছেন, তিনি অসুস্থ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার মতো হয়ে গেছে। এখানে মানুষের কোনও স্বাধীনতা নেই। এই চক্র আমাদের ভাঙতে হবে।’
ডাকসু নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে ছাত্রদল অংশ নিয়েছে, খুশি হয়েছি। জয় পরাজয় বড় কথা নয়। তাদের অবস্থান জানান দিতে।’
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীবসহ অনেকে।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম