‘ডাকসু নির্বাচন রাজনীতির প্রতি আগামী প্রজন্মের আগ্রহ সৃষ্টি করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৪:২৬আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৪:৩৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি। এতে রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। রাজনীতির প্রতি কিছুটা অনীহা সৃষ্টি হয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। এখন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির প্রতি ভবিষ্যৎ প্রজন্মের সেই আগ্রহ সৃষ্টি করবে। ’
রবিবার (১০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আহ্বায়ক কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে কোনও সংগঠন জিতবে আর কারা হারবে সেটা আমরা পরে বিবেচনা করবো। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি সুবাতাস বইবার সুযোগ হয়েছে। এটা মেইন্টেন করা গেলে রাষ্ট্র ও জাতির জন্য নিঃসন্দেহে একটি ভালো কাজ হবে। আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে পারবো।’
তিনি বলেন, ‘সরকার মাদক নিয়ন্ত্রণের কথা বলছে, আবার মাদক সম্রাট বদিকে ধরছে না। তার স্ত্রীকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়েছে। সবাই বোকা! পুরো আওয়ামী লীগের চরিত্রটা এমনই।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের এ অবস্থায় নিজেদের ভেতর ছোটখাটো সমস্যাগুলো সামনে না নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। দলের চেয়ারপাসনকে মুক্ত করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা আর দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে তা প্রতিষ্ঠিত করা। আমরা বারবার বলছি এই অনির্বাচিত, অবৈধ, অনৈতিক সরকার যদি সত্যিই সুন্দর পরিবেশ তৈরি করতে চায়, তাহলে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নিরপেক্ষা সরকারের অধীনে আবার একটি নির্বাচন দিতে হবে। না হলে সব ধ্বংসের দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক