ডাকসুর ফলাফলে ক্ষমতাসীনরা ইঞ্জিনিয়ারিং করেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৩:১৭আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৮:৫৮

বিএনপির সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল অস্বাভাবিক বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীনরা ইঞ্জিনিয়ারিং করেছে।’

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভীর দাবি, ‘এই ফলাফল অস্বাভাবিক ও অনেক অসামঞ্জস্য। ছাত্র সংগঠনগুলো নির্বাচনি প্যানেলের ভিপি থেকে সদস্য পর্যন্ত একটা ফিক্সড ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু ডাকসুতে ছাত্রলীগের ভিপি-জিএস এবং কোটা সংস্কার আন্দোলনের ভিপি-জিএস’র মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনও কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোনও ব্লু প্রিন্ট ফুলার রোডে ভাইস চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কিনা এটা বলা যাবে দুই-একদিন পর। আগে সব ফলাফল নিয়ে বিশ্লেষণ করি আমি দেখি। তবে এখন পর্যন্ত মনে হয়েছে এটা অস্বাভাবিকই বটে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার অতৃপ্ত আত্মাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান নিজের দেহে ধারণ করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাহিদা রফিক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম