খালেদা জিয়াকে হাসপাতালে না আনলে অনেক প্রশ্ন তৈরি হতো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৫:২৯আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৫:৩০

খালেদা জিয়াকে হাসপাতালে না আনলে অনেক প্রশ্ন তৈরি হতো: মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতবার যখন তাকে (খালেদা জিয়াকে) হাসপাতালে আনা হয়, তখন চিকিৎসা দেওয়া ছাড়াই ফিরিয়ে নেওয়া হয়। তারপর থেকে কোনও ডাক্তার তাকে দেখেননি। তার চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছিল, কারাকর্তৃপক্ষ খালেদা জিয়ার চিকিৎসা দিতে তাদেরকে নিয়ে যাননি। কোনও পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।
সোমবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তিনি এসব কথা বলেন।
আপনি বলছেন খালেদা জিয়া বিশেষায়িত হাসপাতালে যেতে চান, তাহলে কি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে এখানে আনা হয়েছে , সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সেটা বলতে পারি না। তবে তিনি এতই অসুস্থ হয়ে পড়েছেন যে, তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা না হলে, অনেকরকম প্রশ্ন তৈরি হতে পারতো।’
তিনি আরও বলেন, ‘প্রায় চার মাস পর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে, তারা মেডিক্যাল বোর্ড নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান। তারা শুধুমাত্র কথা বলেন তার সঙ্গে। তারপর তার রক্ত পরীক্ষার একমাস পরে আজকে (সোমবার) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই হাসপাতালে খালেদা আসতে চান না বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) মনে করেন, এখানে তার চিকিৎসা হচ্ছে না। এ জন্য আমরা বারবার বলেছি— তাকে একটা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানোর জন্য। কিন্তু সরকার সেই কথায় কোনও কর্ণপাত করেনি। তাকে আজকেও পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, তাকে উন্নত চিকিৎসার জন্য অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে, কিভাবে তার চিকিৎসা হচ্ছে। আমরা আশা করবো, আজকে সরকার চেষ্টা করবেন— এখানে তাকে সর্বোচ্চ চিকিৎসা যেন দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে যেন সবচেয়ে ভালো পরিবেশ তৈরি করা হয়। এই কথাটা আমরা আগেও বলেছি— তাকে যেন এমনভাবে রাখা না হয় যাতে করে তিনি আবারও মনে না করেন যে, বন্দি অবস্থায় তাকে রাখা হয়েছে। তাকে যেন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আদালতের নির্দেশনাও আছে— যেন তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করানো হয়। ’
এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এর আগে আরও দু’বার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ’তে আনা হয়। প্রথমবার ২০১৮ সালের ৭ এপ্রিল তাকে এই হাসপাতালে আনা হয়েছিল। তখন প্রায় তিনঘণ্টার মতো তার বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করার পর আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর গত বছরের ৭ অক্টোবর পুনরায় তাকে বিএসএমএমইউ’তে ভর্তি করানো হয়। তখন প্রায় ১৭ দিন তিনি হাসপাতালে থাকেন।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান