খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৯, ১৮:৩৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৬

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এটি পূর্ব ঘোষিত কোনও কর্মসূচিও ছিল না। 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের এসে শেষ হয়। 

মিছিল শেষে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা মামলায়’ তাকে কারাবন্দি করে রেখেছেন। কারাগারের স্যাঁতসেতে কক্ষে রেখে তার অসুস্থতার মাত্রা তীব্রতর করে জীবন বিপন্ন করার মাধ্যমে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান সরকার। এটি নিঃসন্দেহে গভীর মাস্টারপ্ল্যান।’

অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগ ও মুক্তির জোর দাবি জানান রিজভী। 

খালেদা জিয়া বাকশালের গুহা থেকে গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে দাবি করে রিজভী বলেন, ‘সেই দেশনেত্রীকে কারাগারে আটকিয়ে রাখা যাবে না জনগণ কারাগারের লৌহ কপাট ভেঙে তাকে মুক্ত করবেই।’ 

মিছিল স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ প্রমুখ। 

 

 

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান