বিএনপির জন্য সংরক্ষিত এক আসনের ভোট ১৬ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৯, ২১:০২আপডেট : ০৮ মে ২০১৯, ২১:০৪

বিএনপির জন্য সংরক্ষিত এক আসনের ভোট ১৬ জুন সংরক্ষিত মহিলা আসনে বিএনপির জন্য নির্ধারিত কোটার একটি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১৬ জুন এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ মে) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। মনোনয়নপত্র বাছাই ২১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মে। তবে এই পদে বিএনপি একজন প্রার্থীকে মনোনয়ন দিলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে একক প্রার্থী হলে ২৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, বিএনপির নির্বাচিত এমপিরা গত ৩ জানুয়ারি শপথ না নেওয়ায় একাদশ সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৯ টির তফসিল ঘোষণা করেছিল কমিশন। এতে জনপ্রতিনিধিদের সংখ্যার হারে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম