জিএম সিরাজকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে মির্জা ফখরুলের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৭:৩২আপডেট : ০২ জুন ২০১৯, ২১:১৬

ধানের শীষ প্রতীকের চিঠি হাতে গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া রিটার্নিং কর্মকর্তার বরাবরে লেখা এই চিঠি রবিবার (২ জুন) বিকালে হাতে পেয়েছেন জিএম সিরাজ।

এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মহাসচিবের হাত থেকে দলের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন জিএম সিরাজ। এই চিঠি তিনি রিটার্নিং অফিসারকে দেবেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদেই জিএম সিরাজ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।’

গোলাম মোহাম্মদ সিরাজ জানান, সোমবার রিটার্নিং অফিসারের কাছে মহাসচিবের দেওয়া দলীয় মনোয়ননের চিঠি পৌঁছে দেবেন।

বগুড়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২৭ মে যাচাই-বাছাইকালে বগুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান এবং দাখিল করা মোট ভোটারের এক শতাংশের তালিকা ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে আবুল হাসান আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

মাহবুব আলম শাহ্ আরও জানান, বর্তমানে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ও রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগের এসএমটি জামান নিকেতা, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মিনহাজ মন্ডল বৈধ প্রার্থী। সোমবার (৩ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

/এসটিএস/এনআই/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম