প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৯, ২২:৩৬আপডেট : ০৯ জুন ২০১৯, ২৩:০৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকের সংবাদ সম্মেলনে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তার এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে।’ রবিবার ( জুন) রাত সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

এরআগে, বিকাল ৫টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১১ দিনের ত্রিদেশীয় সরকারি সফরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। তারেক রহমান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা এত বেশি টাকা পয়সা বানিয়ে ফেলেছে, সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে। যা-ই হোক, আজ হোক কাল হোক, একটা সময় শাস্তি কার্যকর হবে। এটুকু বলতে পারি। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সুস্থ রাজনীতির জন্য প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কখনও কাম্য হতে পারে না। তার এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে এ ধরনের বক্তব্য রাখা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করেন। প্রধানমন্ত্রী তার এই ১১ দিনেরর ত্রিদেশীয় সফরের শুরুতে গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। সফরের দ্বিতীয় পর্যায়ে সৌদি আরব সফর করেন তিনি। ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি পাঁচ দিনের সরকারি সফরে গত ৩ জুন ফিনল্যান্ড পৌঁছান। সফর শেষে শনিবার (৮ জুন) সকালে দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন: আজ হোক কাল হোক, তারেকের শাস্তি কার্যকর হবেই: প্রধানমন্ত্রী

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক