বাজেট নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন শুক্রবার বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ২১:০৫আপডেট : ১৪ জুন ২০১৯, ০২:১৫





বাজেট নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন শুক্রবার বিকালে নতুন (২০১৯-২০) অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এদিন বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন।

এই প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এতে দলের মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্যদের কয়েকজন উপস্থিত থাকবেন।’

এরআগে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেটকে ঋণনির্ভর হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার বিকালে তার হোটেল সারিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়ায় একমাত্র অনির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকার। এই সরকারের বাজেট দেওয়া নৈতিক অধিকার নেই। এটা একটা ঋণ নির্ভর বাজেট। এই বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।’ তিনি দাবি করেন, ‘দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে।’

নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটের কারণে অর্থনীতি পুরোপুরি ঋণনির্ভর হয়ে পড়বে বলে দাবি করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই ঋণ শোধ দিতে দেশের মানুষের ওপর সরাসরি প্রভাব পড়বে। নাগরিকদের ভুগতে হবে চরমভাবে।’ তিনি বলেন, ‘যে বাজেট আওয়ামী লীগ সরকার দিয়েছে, যে অর্থনৈতিক কর্মকাণ্ড দেশে চলছে, এটা একটি শ্রেণির সুযোগ-সুবিধার জন্য মাত্র।। জনগণকে বাইরে রেখে যেমন নির্বাচন করেছে, তেমনি অর্থনীতিতেও জনগণকে বাইরে রেখেই বাজেট দিয়েছে।’

এদিকে, প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেছেন সরকারবিরোধী দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল করে বাজেট স্বাগত জানালেও বিরোধী নেতারা বলছেন, এই বাজেটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠী দরিদ্র জনগোষ্ঠী। বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সেক্রেটারি আবদুল মালেক রতন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম