ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১৬:৪৫আপডেট : ২৩ জুন ২০১৯, ১৬:৪৯

আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবিত বাজটে ঋণখেলাপিরা সুবিধা পাবেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ঋণখেলাপিদের তালিকা সংসদে দেওয়া হয়েছে। জনগণের আমানত বিদেশে পাচার করে যারা ব্যাংকগুলোকে খালি করেছেন, সেই ঋণখেলপিদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, সেটা দেখতে চাই।’ রবিবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ আয়োজিত ‘২৩ জুন পলাশী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রস্তাবিত বাজেটকে সুবিধাবাদীদের বাজেট উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এতবড় ব্যবসায়ীকে কখনও অর্থমন্ত্রী বানানো হয়নি। এই অর্থমন্ত্রী সুবিধাবাদীদের জন্য বাজেট দিয়েছেন।’ তিনি বলেন, ‘মধ্যবিত্তদের ওপরে চাপ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাটের প্রভাব বাড়ানো হয়েছে। সারাদেশের জনগোষ্ঠী মোবাইল ফোন ব্যবহার করে। সেই মোবাইল ফোনে কর বাড়ানো হয়েছে। ১০০ টাকার মধ্যে ২৭ টাকা চলে যাবে। এই একটি উদাহরণেই বোঝা যায় যে, এই বাজেট সুবিধাভোগী ব্যবসায়ীদের জন্য করা হয়েছে।’

উন্নয়নের গণতন্ত্রের নামে মেগা প্রজেক্ট করে জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে অভিযোগ করে ড. মোশাররফ বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ-পানির বিল বাড়িয়ে ভ্যাট সম্প্রসারণ করে গরিব মানুষের কাছে থেকে টাকা আদায় করছে। আর এর সুবিধা নিচ্ছেন সুবিধাভোগী ব্যবসায়ীরা।’

কালো টাকা সাদা করার বিষয়ে ড. মোশাররফ বলেন, ‘গত ৫ বছরে কারা কালো টাকা কামিয়েছে? আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ীরা। তাদের সুবিধা দেওয়ার জন্যই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এতেই বোঝা যায়, এই সরকার হচ্ছে তাদের সরকার, যাদের স্বার্থে এই বাজেট দেওয়া হয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের