অনুমতি না পাওয়ায় র‍্যালি করতে পারেনি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৪:২৪আপডেট : ২৬ জুন ২০১৯, ১৫:০৩

বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুমতি না পাওয়ায় ‘আন্তর্জাতিক নির্যাতিন বিরোধী দিবস-২০১৯’ উপলক্ষে র‍্যালি করতে পারেনি বিএনপি। বুধবার (২৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই র‍্যালি হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি না দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতারা।
এসময় সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,  ‘বিশ্বের প্রতিটি দেশে এই দিবস পালন করেছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু আমাদের এই কর্মসূচি পালন করতে দিলো না। বললো অনুমতি নেই, আমরা অনুমতির চিঠিও পাঠাইলাম। তারপরেও এটার অনুমতি দিল না আইনশৃঙ্খলা বাহিনী। কারণ এটা প্রচারিত হলে সরকার লজ্জা পাবে। আজকে যা ঘটছে, নিপীড়ন, নির্যাতন, উৎপীড়ন, দিনের পর দিন রিমান্ডে নেওয়া হচ্ছে।’
রিজভী অভিযোগ করেন, র‍্যালি উপলক্ষে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে আটককৃত নাম জানাতে পারেনি তিনি।
আটকের ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করছি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু প্রমুখ।

/এএইচআর/এসটি /
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম