গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে আন্দোলন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৭:০৩আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৭:০৮

 

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে আন্দোলন: রিজভী অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার অবিলম্বের গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে জোরদার আন্দোলন গড়ে তুলবে।’ সোমবার (১ জুলাই) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সরকারের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ‘জনগণের ওপর নির্মম শোষণ চালিয়ে সরকারের লোকদের অবৈধ অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে।’
রিজভী বলেন, ‘‘বর্তমান ‘অবৈধ’ সরকার জনগণের জীবন-জীবিকায় আঘাত হানার উদ্দেশ্যেই ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। আওয়ামী সরকার জনগণের সমর্থনপ্রত্যাশী নয় বলেই তারা জনগণের ভালো-মন্দ বিচার করে না। জনগণকে শোষণই তাদের শাসনের একমাত্র লক্ষ্য।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। তাকেব চিকিৎসা না দিয়ে তাঁকে নিঃশেষ করে দেওয়ার জন্য সরকার গভীর ষড়যন্ত্র করছে। জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে। যেকোনও মুহূর্তে জনতার ঢেউ রাস্তায় উত্তাল হয়ে উঠবে।’
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের