দুই আশ্বাসে আন্দোলন থেকে সরে আসছেন ছাত্রদলের ‘বয়স্ক’রা

আদিত্য রিমন
০৩ জুলাই ২০১৯, ২২:৫৭আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২৩:০০





সংবাদ সম্মেলনে ছাত্রদল ছাত্রদলের আন্দোলনকারী ‘বয়স্ক’১২ নেতার বহিষ্কার আদেশ তুলে নেওয়াসহ তাদের দিয়ে স্বল্প মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করার আশ্বাস দিয়েছে বিএনপি। এই দুই আশ্বাস পেয়ে ছাত্রদলের ‘বয়স্ক’ নেতারা আন্দোলন থেকে সরে আসছেন।
এই বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত (বর্তমানে বহিষ্কৃত) বলেন, ‘আমরা ছাত্রদল নিয়ে বিএনপির দায়িত্বপ্রাপ্ত ৩ নেতার সঙ্গে বসেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ছাত্রদলের আগামী কাউন্সিলের আগে একটি আহ্বায়ক কমিটি করা। আহ্বায়ক কমিটি তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের পরবর্তী নেতৃত্বের কাছে দায়িত্ব তুলে দেবে।’

এই আহ্বায়ক কমিটি কত দিনের জন্য গঠন করার দাবি, এমন প্রশ্নের জাবে সৈকত বলেন, ‘এই কমিটির নির্দিষ্ট কোনও বয়স নেই। ছাত্রদলের আগামী কাউন্সিল পর্যন্ত এই কমিটি থাকবে।’

এদিকে, বিএনপি নেতারা জানান, ছাত্রদলের সংকট নিরসনে দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আন্দোলনকারী বহিষ্কৃত ছাত্রদলের নেতাদের সঙ্গে কয়েকদফা বৈঠক করেন। বৈঠকে ছাত্রদলের নেতারা দু’টি দাবি তুলে ধরেছেন। এরমধ্যে রয়েছে, তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়া এবং তাদের দিয়ে সম্মেলনের আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা। পরে তাদের দাবিগুলো নিয়ে তারেক রহমানের সঙ্গে স্কাইপে আলোচনা করেন বিএনপির এই তিন নেতা। তারেক রহমান আন্দোলনকারীদের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। বিষয়টি ছাত্রদলের আন্দোলকারী নেতাদের জানিয়েও দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রদলের আন্দোলনকারী নেতাদের সঙ্গে প্রতিদিনই আমরা বসছি। তারা তাদের বহিষ্কার আদেশ তুলে নিতে আবেদন করেছেন। এছাড়া, তাদের কিছু দাবি তো আগেও ছিল। আমরা সেইগুলো শুনেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, শিগগিরই ছাত্রদলের ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। তাদের দিয়ে স্বল্পকালীন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির মেয়াদ ১৫ দিন থেকে ১ মাস হতে পারে।

এদিকে, বুধবার (৩ জুলাই) দুপুরে আন্দোলনকারী বহিষ্কৃত ছাত্রদলের নেতারা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, ‘আমরা তারেক রহমানের নেতৃত্ব আরও শক্তিশালী করতে চাই। তাই তার সিদ্ধান্ত অনুযায়ী ঠিক সময়ে ছাত্রদলের কাউন্সিল হবে। নতুন নেতৃত্ব নির্ধারণে ২০০০ সালে এসএসসি পাসের বাধ্যবাধ্যকতাও আমরা মেনে নিয়েছি। আমরা নির্বাচন পরিচালনাসহ তিন কমিটি মেনেই কাউন্সিল করতে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি করেছি। সুতরাং আমাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কারও প্রশ্ন থাকতে পারে না।’ আশা সবাই মিলে ছাত্রদলের কাউন্সিল শেষ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের