গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালে বিএনপির নৈতিক সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৯, ১৯:০৭আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:১৩



গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতালে বিএনপির নৈতিক সমর্থন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। শুক্রবার (৫ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বামদলে যারা আছেন, তারা আগামী ৭ জুলাই হরতাল আহ্বান করেছেন। আমরা এই হরতালের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।’ তিনি আরও জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ১ জুলাই জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই (রবিবার) দেশব্যাপী আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘সারাদেশের মানুষ এই গ্যাসের মূল্যবৃদ্ধিতে ইফেক্টেড হয়েছে। সেই কারণে এটা একটা যৌক্তিক হরতাল বলে আমরা মনে করি। তাই এই হরতালে নীতিগত সমর্থন জানাচ্ছি।’

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ৩০ জুন সব ধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

ইতোমধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা এই হরতালের কর্মসূচিকে ড. কামাল হোসেনের গণফোরাম, আসম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, মাওলানা মুহাম্মদ ইসহাকের খেলাফত মজলিস সহ রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে সমগ্র অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সেটি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলেই স্থায়ী কমিটি মনে করে। এতে প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, সামগ্রিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।’ তিনি আরও বলেন, ‘জনগণের সর্বস্তর থেকে এই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, নিন্দা ও প্রতিবাদ করেছে। কিন্তু সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেনি।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি আর কোনও কর্মসূচি দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, ‘আমরা কর্মসূচি দিয়েছি। বামদলের কর্মসূচিতে সমর্থন দিলাম। এরপর আমরা চেষ্টা করবো, যদি অন্য কোনও কর্মসূচি দেওয়া যায়।’

বিকাল ৪টা থেকে দুই ঘণ্টা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম