সরকার খালেদা জিয়ার জামিন আটকে রেখেছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ১৩:৩০আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৩:৪৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা তার মুক্তি চাচ্ছি, কারণ এটা মিথ্যা ও সাজানো মামলা। এই ধরনের মামলায় তাদের নেতা ও অনুসারীরা জামিনে রয়েছেন। কিন্তু আমাদের নেত্রীকে জামিন দিচ্ছে না। সম্পূর্ণ বেআইনি, অবৈধ।’  
শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াসহ সব নেতাদের  মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, আইনগতভাবে খালেদা জিয়ার যে পাওনা, সেই জামিন চাই। তার মুক্তি আজকে গণদাবি, সবাই তার মুক্তি চায়।’
তিনি আরও বলেন,  ‘সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে একটা গণজোয়ারের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত ও অপসারণ করতে হবে।’
বর্তমান সরকার ভয়াবহ অভিহিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তাদের সরাতে হলে জনগণের ঐক্যের কোনও বিকল্প নেই। সেই ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, শামসুল হক, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম