‘আ. লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে দলকে সংগঠিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১৩:৫৬আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৪:১২

মানববন্ধনে জয়নাল আবেদীন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে দলকে সংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৮ মাস ধরে জেলে আছেন। আর এই অবৈধ সরকার ৬ মাস ধরে ক্ষমতায়। এই ছয় মাসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য আর কিছু কি দেখতে পেরেছেন?’

মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তি‌নি আরও বলেন, ‘দলকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ছাত্রদলের কমিটি দিতে হবে। কোনও পকেট কমিটি দিয়ে নয়। ঐক্যবদ্ধ কমিটি দিয়ে সরকারের বিরুদ্ধে নামতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না।’

তিনি বলেন, ‘আমি মনে করি এই সরকারকে পতন করতে হলে আন্দোলন করতে হবে। কোনও মানববন্ধন করে এই সরকারের পতন ঘটানো যাবে না। কারণ এই সরকার জেনে গেছে রাজনীতির কৌশলগতভাবে বিএনপিকে এক ধমক দিলে তারা ঘরে ফিরে যাবে, রাস্তায় নামবে না। আমি আশ্বস্ত করে বলতে পারি,এখনও আওয়ামী লীগের চেয়ে এবং অন্যান্য দলের চেয়ে তৃণমূলে ৪০০ গুণ বেশি বিএনপি’র কর্মী আছে।’

আয়োজক সংগঠনের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সাবু, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের