অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন শেখ হাসিনা: এমাজউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৯, ১৫:৩৯আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৫:৫৮

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে ড. এমাজউদ্দীনের সঙ্গে বিএনপির অন্য নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘যারা ক্ষমতাকে অন্যায়ভাবে আঁকড়ে ধরেন, তাদের পরিণতি ইতিহাসের বিভিন্ন জায়গায় যেমন হয়েছে, আপনার পরিণতিও তেমন হবে। মুক্তিযুদ্ধে এ দেশের মানুষ যতটুকু অর্জন করেছে, তা থেকে একটুও আগায়নি বরং পিছিয়েছে।’

শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন’ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনশন কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) অনেক চালাক। আপনার যতটুকু বুদ্ধিমত্তা আছে, তা দিয়ে সঠিক সময়ে সঠিক কাজটি করুন। আপনার ন্যায়নীতি যতটুকু আছে, তা দিয়ে সাধারণ মানুষের চাওয়ার দিকে অগ্রসর হন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, ‘এবারের নির্বাচনকে ৩০ ডিসেম্বর না বলে, ২৯ ডিসেম্বর বলায় ভালো। নির্বাচনের নামে মস্ত বড় যে প্রহসন ঘটেছিল, জাতি তা দেখেছে। সেদিন এক দুঃস্বপ্ন দেখেছে জাতি।’

এমাজউদ্দীন আহমদ আরও বলেন, ‘আমরা দেখি, দুই কোটি টাকাকে কেন্দ্র করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। ওই দুই কোটি টাকার একটি টাকাও অপচয় হয়নি; বরং এই টাকা বেড়ে সাত কোটি হয়েছে। অথচ হাজার হাজার কোটি টাকা যারা মেরেছে, তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী চলছেন। এ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিন।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশে ন্যায়বিচার আজ ভূলুণ্ঠিত। মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করা হচ্ছে। আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আইনজীবীদের দায়িত্ব রয়েছে। খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দিয়েছে, তা প্রত্যাহার করে তাকে মুক্তি দিন। অন্যথায় দেশে একটা বড় গণবিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণে সরকারের পতন হবে। আজকের অনশন সারা বাংলার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা দাবি জানাই, তার সব মামলা স্থগিত ও সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।’

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিকল্পধারার একাংশের মহাসচিব শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমেদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

 

/এইচএন/আইএ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম