তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালেন শামসুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

অবৈধ সরকারকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘এই অবৈধ সরকার পদত্যাগ ক‌রে তত্ত্বাবধায়ক সরকা‌র দিন। তারপ‌রে আপনি বাকশাল নিয়ে আসেন, আমরা গণতন্ত্র নিয়ে আসি। দেখি কত ধানে কত চাল।’

রবিবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

‌তি‌নি ব‌লেন, ‘এই দেশ স্বাধীন হয়েছে বাকশালের জন্য নয়, বহুদলীয় গণতন্ত্রের জন্য। তাই এ দেশে বাকশাল নয়, গণতন্ত্র থাকবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বলেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুনের রাজনীতি শুরু করেছেন। তাহলে জাসদ যে দাবি করে ১৯৭২-৭৫ সালে তাদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এটা কোন আমলে, কে করেছে? এ দেশের বিপ্লবী পার্টি সর্বহারা দলের সভাপতি সিরাজ সিকদারকে কে হত্যা করেছে? প্রধানমন্ত্রী আপনাকে আমি বলবো, একটু ঠান্ডামাথায় চিন্তা করে দেখেন কোন আমলে এ দেশে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ মরে রাস্তায় পড়ে থাকতো? কোন আমলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রক্ষীবাহিনী তৈরি করা হয়েছিল?’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় দাঁড়াতে হবে। তাহলে খালেদা জিয়া‌ মুক্তি পাবেন।’

সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আবেদ রেজা, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম