রংপুরে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৭

বিএনপি রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের মাঝে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী এ তথ্য জানান।

রিজভী জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ৫ সেপ্টেম্বর ফরম সংগ্রহ করতে পারবেন। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর বেলা ৫টায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।    

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে বলেও অভিযোগ করে রিজভী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কোথাও কোথাও হামলা করে পণ্ড করে দিয়েছে। গ্রেফতার ও নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীদের। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জিয়াউর রহমানের মাজারে যাওয়ার পথে যুবদল নেতা আলামীন, আল হাসান, সুজন, সুমন, আকিব, অন্তর, ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাজীবকে পুলিশ গ্রেফতার করেছে বলেও দাবি জানান রিজভী।  

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম