খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দলের ঝটিকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৩:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৪:০৩

মুক্তিযোদ্ধা দলের ঝটিকা মিছিল ভারতের সঙ্গে ‘অবৈধ’ চুক্তি,  বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার বিচার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে শেষ হয়।
মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী সরকার কর্তৃক এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখার উদ্দেশ্যই হলো-দেশবিরোধী সব চুক্তি বাস্তবায়নে যাতে তারা বাধাপ্রাপ্ত না হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে উঠে পড়ে লেগেছে বর্তমান শাসকগোষ্ঠী।’
দেশের সমুদ্র সীমায় অন্য দেশকে ২০টি রাডার স্থাপনের অনুমতি দেওয়ার অর্থই হচ্ছে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে প্রশ্নাতীত করে তোলা বলে দাবি করেন রিজভী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ-সভাপতি আবুল হোসেন প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের