‘কোনও বিশ্ববিদ্যালয়ের ভিসি এমন কথা বলতে পারেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ১৫:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:১৭

প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমানের যুবলীগ সভাপতি হওয়ার অভিপ্রায়ের খবরে বিস্মিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। পড়াকালীন আমি হলের ভিপি ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করি। বিভাগীয় চেয়ারম্যানও হয়েছি। ছাত্র জীবন থেকে শিক্ষকতা জীবন পর্যন্ত অনেক ভিসি দেখেছি। কোনও একটি রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠনের সভাপতির পদ দেওয়া হলে জবি ভিসি তার পদ ছেড়ে দেবেন। কোনও বিশ্ববিদ্যালয়ের ভিসি এমন কথা বলতে পারেন? এটা সমাজ পচনের অনত্যম উদাহরণ।’

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘জিয়া মুক্তি পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। 

মোশাররফ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রলীগ নেতাদের এক কোটি ৮০ লাখ টাকা ঈদ বকশিস দিয়েছেন। তার কাছে কি টাকা তৈরির মেশিন আছে, নাকি গাছ আছে? বিষয়টি আরও দুর্ভাগ্যজনক।’

তিনি বলেন, ‘দেশে জনগণের সরকার থাকলে ভারতের সঙ্গে এভাবে চুক্তি করতে পারতো না। দুর্বল সরকার বলে তারা চুক্তি করেছে। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক,  ভাই-ভাই হিসেবে পাশপাশি থাকতে এবং সমতার সম্পর্ক চাই। এটাই আমাদের পররাষ্ট্র নীতি। তিস্তা চুক্তি নিয়ে কোনও সমাধান নেই, অভিন্ন ৫৪ নদীতে ভারত বাঁধ দিয়েছে সে নিয়ে কথা হয়নি, ফেনী আমাদের নদী সেটার পানি মানবিক কারণে ভারতকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন। অথচ এই চুক্তির আগেই ভারত ফেনী নদীতে ৩৫টি পাম্পের মাধ্যমে অবৈধভাবে পানি নিচ্ছে।’

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। ৯-১০টি ব্যাংক দেউলিয়া। সরকারের লুটেরা ব্যবসায়ীরা ঋণ নিয়ে তা দিচ্ছেন না। তাদেরকে আরও সুযোগ দেওয়া হচ্ছে। প্রশাসনে যারা আছেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।’

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘জামিন তার প্রাপ্য অধিকার। কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমাদের অনেকে বলেছেন, আইনজীবীরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারছেন না। কিন্তু সুপ্রিম কোর্ট সরকার নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। ’

/এইচএন/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম