বর্তমান সরকার ইস্যু মাস্টার: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৮:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:০৫

টুকু সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বর্তমান সরকার ইস্যু মাস্টার। এই সরকার একটা সমস্য তৈরি করে। আবার ওই সমস্যাকে নিচের পাতায় নিয়ে যাওয়ার জন্য আরেকটি সমস্যা সৃষ্টি করে।’ সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্রহীনতা ও অবরুদ্ধ বাকস্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

আলোচনা সভাটির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

টুকু বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি দিয়েছেন, ভালো কথা। তিনি মানবিক মানুষ, তার হৃদয় বড়। কিন্তু আমার দেশের মানুষ পানির জন্য হাহাকার করে, তাদের জন্য ভারত কি মানবিক হয়? আমরা যদি এই কথা বলি, তাহলে খবরের কাগজে লিখবে, বিএনপি আবারও ভারতবিরোধী বিবৃতি নিয়ে নেমেছে।’

বিএনপি কখনও ভারতবিরোধী ছিল না মন্তব্য করেন টুকু বলেন ‘বিএনপি ভারতবিরোধী কথা বলে না। বিএনপি জাতির স্বার্থ রক্ষার জন্য কথা বলে।’

আওয়ামী লীগ সরকারকে এতিম সরকার মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকের সরকার এমন একটি সরকারে রূপান্তিত হয়েছে যে, তাদের কোনও জনগণ সমর্থন নেই। এই সরকারের হাতে আছে কিছু আমলা, বিভিন্ন বাহিনীর লোকজন, যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব সভাপতি ডাক্তার হারুনুর রশিদ, মহাসচিব আব্দুস সালাম প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম