টোকাইদের নয়, সরকারের অপসারণ চায় জনগণ: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৫:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৫:৩১

প্রতিবাদ সভায় মির্জা আব্বাস যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, ক্যাসিনো সম্রাট ও কাওসারসহ যেসব টোকাইদের অপসারণ করা হচ্ছে,মানুষ সেটা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘মানুষ চায় এই সরকারের অপসারণ। রাঘব বোয়ালদের গ্রেফতার করা হচ্ছে না। দেশের মানুষ এ সরকারকে ভালো চোখে দেখছে না।’

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ছাত্রদলের সাবেক নেতারা।

মির্জা আব্বাস বলেন, ‘আবরার ফাহাদকে যারা মারলো তারাও শিক্ষিত। কিন্তু তারা কেন মেরেছে, তারা সেটাও বলেছে। খালেদা জিয়া একদিন বলেছিলেন এ সরকার জাতিকে মেধা শুন্য করতে চাচ্ছে। আবরার হত্যার মাধ্যমে সে কথা আজ পুরোপুরি সত্য পরিণত হলো।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আবরারের ছোট ভাইকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। নিরাপত্তা শঙ্কায় সে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। এখান থেকে চলে গেল আর আপনারা ছেড়ে দিলেন। সেটা বোধ হয় ঠিক হলো না। আবরারের ভাই কত বড় শাস্তি দিয়ে গেল, এটা আওয়ামী লীগ বুঝলো না।’

ভোলার ঘটনা উল্লেখ করে আব্বাস বলেন, ‘স্বাধীনতা আজ কোথায় গেল? কেউ স্বাধীনভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। ভোলায় নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হলো। একজন সাংবাদিক এ নিয়ে কথা বলায় তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হলো।’

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম