রাস্তায় নামা কোনও অপরাধ নয়: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১৪:১২আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৪:১৩

হাইকোর্টের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আজকে রাস্তায় নামা কোনও অসাংবিধানিক নয়, আইন বিরোধীও নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। জনগণ রাষ্ট্র ক্ষমতার পালাবদল হওয়ার শর্তে তারা আজ অত্যাচারিত।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, ‘আমরা কোনও কথা বলতে পারি না। বললে অপরাধ হয়ে যায়। কিন্তু সরকারের নেতারা ক্যাসিনোর সঙ্গে সম্পর্কিত থাকলেও কোনও অপরাধ হয় না।’
হাইকোর্টের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ পেঁয়াজের দাম আকাশচুম্বী, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলে দাবি করে নোমান বলেন, ‘বিরোধীদল হিসেবে আমরা এ নিয়ে আন্দোলন সংগ্রাম করতেই পারি। এটা আমাদের সাংবিধানিক অধিকার।’
বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলন থেকেই বলতে চাই, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক।’
দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে দাবি করে নোমান বলেন, সরকারকে তা রোধে আহ্বান জানাচ্ছি।

ছবি: নাসিরুল ইসলাম

/এইচএন/ এএইচআর/এআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম