প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৩:১১আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৩:১৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতি হচ্ছে প্রধান সংকট। এ সরকার একটি অনির্বাচিত সরকার, ক্ষমতা দখল করে বসে আছে। এমন একটি নির্বাচন হয়েছে যেখানে নির্বাচনের আগের রাতেই ভোট ডাকাতি হয়েছে। সে হিসেবে জাতির একটি প্রত্যাশা ছিল, সংকট নিরসনের একটি পথ তার বক্তব্যের মধ্যে থাকবে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের কথা বা এমন কোনও ইঙ্গিত দেবেন অথবা কোনও একটা সংলাপের কথা বলবেন। কিন্তু কোনোটাই তিনি করেননি। এই সংকট নিরসনের জন্য তিনি কোনও পথ দেখাননি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছেন তা সত্য নয়। যেমন তিনি বলেছেন, ‘৭৫ এর পরে বছরগুলোতে মানুষ জরাজীর্ণ ছিল, মানুষের কঙ্কাল দেহ ছিল' একথা গুলো উল্টো। তার আগে ৭২-৭৫ সাল এদেশে চরম দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে, তাদের দুঃশাসনের কারণে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘৭৫ এর পরে জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বে এদেশে পরিবর্তন ঘটে। আজ বাংলাদেশে যে অর্থনৈতিক ভিত্তি, এটার রচনা করেন জিয়াউর রহমান। এরমধ্যে তিনি বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেন। যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর অর্থনীতির যে ভিত্তি গড়ে তোলেন, তা মুক্তবাজার অর্থনীতি। বিদেশের কাছে উন্মুক্ত হওয়া রফতানি বাড়ানো। সবচেয়ে বেশি গার্মেন্টস সেক্টরগুলোতে যার মাধ্যমে আমরা টিকে আছি এবং রেমিট্যান্স, এই জিনিসগুলো জিয়াউর রহমান শুরু করেন। এ বিষয়গুলো তিনি (প্রধানমন্ত্রী) বক্তৃতায় তুলে ধরেননি।
মির্জা ফখরুল বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে দোষারোপ করা হয়েছে শুধু বিএনপিকে যে বিএনপি সন্ত্রাস করেছে। ভুলে গেছেন উনারা যে ১৭৩ দিন হরতাল করেছেন। কেয়ারটেকার সরকারের দাবিতে এবং সেসময়ে বাসে ১১ জন ব্যাক্তিকে পুড়িয়ে মারা হয়েছিল। আর অনেক লোক নিহত হয়েছিল এই আন্দোলনের ফলে। দেশের রাজনীতির যে কালচার ছিল এখনও আছে যেটা সরকার করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে আশা-ভরসা রাখতে বলেছেন। ব্যাংকগুলো যেভাবে ভেঙে পড়েছে মানুষ আস্থা রাখবে কোথা থেকে।’

/এইচএন/এআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম