আতঙ্ক থেকেই বিএনপিকে একহাত নেন ওবায়দুল কাদের: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৯

লিটলেট বিতরণ করছেন টুকু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে আতঙ্কে থাকেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে নিয়ে আতঙ্ক থাকেন। সেজন্য সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে বিএনপিকে একহাত নেন তিনি।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মোহাম্মদপুর টাউন হল মসজিদের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যে আমাদের কিছু যায়-আসে না। তারা কীভাবে আমাদেরসহ সারাদেশের মানুষের ওপর দমন-পীড়ন করছে তা সারা বিশ্ব জানে। তাদের ওপর মানুষের যে আস্থা নেই সেটা সিটি নির্বাচনে প্রমাণ হয়ে গেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ আছে। সেজন্য আমরা বিভিন্ন এলাকায় কাজ করছি। সমাবেশটা যেন জনসমুদ্রে পরিণত করতে পারি।’

খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে কিনা জানতে চাইলে টুকু বলেন, ‘আপনাদের কাছে পুলিশ তো দৃশ্যমান, নাকি? নেতাকর্মীদের ওপর নির্যাতনও তো দৃশ্যমান। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছেন। সেজন্য লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা আছে, হাজারো নেতাকর্মী জেলে আছেন। তারপরও আমরা আন্দোলনে আছি।’

এরকম আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একদিনের আন্দোলনে সম্ভব হয় না। আন্দোলন তীব্র হলে সম্ভব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালি, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।

এদিকে, বেলা ১১টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিরিন জাহান বিলকিস ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শাহবাগ ওষুধ মার্কেট ও আজিজ মার্কেটে লিফলেট বিতরণ করেন।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী