নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ চলছে, মিলনসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নাইটিংগেল মোড় থেকে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে নয়াপল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিক্ষোভ কর্মসূচির শুরু হয়। সকাল থেকে পুলিশ বিএনপির কার্যালয় ঘিরে রেখেছিল।

বিএনপির সাংগঠিনক সম্পাদক মিলনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের পল্টন জোনের উপকমিশনার এনামুল হক মিঠু বলেন, ‘আমাদের কাছে বিক্ষোভ মিছিলের অনুমতির কোনও খবর নেই। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়াপল্টনে অবস্থান নিয়েছি আমরা।’

সকাল থেকে পুলিশ বিএনপির কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নিলেও দুপুর ২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করলে পুলিশ হোটেল ভিক্টোরিয়া ও এর আশপাশে অবস্থান নেয়। 

বিভিন্ন এলাকা থেকে মিছিল আসছে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের কারণে  নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দলটির হাজারও নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে। তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিচ্ছেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘আমাদের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কেয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

বিক্ষোভ সমাবেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত আছেন।

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম