খালেদা জিয়ার কিছু হলে দায় সবাইকে নিতে হবে: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮

খালেদা জিয়ার কিছু হলে দায় সবাইকে নিতে হবে: নজরুল ইসলাম বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়া কোনও অপরাধ করেননি। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা অমানবিক অপরাধ। এ অপরাধের দায় শুধু সরকারের না বাংলাদেশের মানুষকেও নিতে হবে। কারণ বাংলাদেশ আমাদের সবার।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে তিনি এসব কথা বলেন। এর আগে প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল এক মানবন্ধনের আয়োজন করে। সেখানে পুলিশ দাঁড়াতে না দেওয়ায় ভেতরেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ। আমরা এর জন্য মানববন্ধন করতে চেয়েছিলাম। এছাড়া আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘আমাদেরকে বাইরে মানববন্ধন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে, সরকারের নিষেধ এখানে কোনও প্রোগ্রাম করা যাবে না। আমরা আইন অমান্য করে আন্দোলনের কোনও সিদ্ধান্ত নেইনি।  আমরা আইন অমান্য করতে চাই না। আমরা সে জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকের এ সভা পরবর্তী কোনও এক সময় পালন করবো।’

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য বলেন, ‘আজকে আমরা শুধু এ দাবি করতে চাই,  খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং জনগণের ভোগান্তি নিরসনে দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি প্রতিরোধ করা হোক।’

নজরুল ইসলাম বলেন, ‘মানব্বন্ধনে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার কথা ছিল,  আব্দুল্লাহ আল নোমানের আসার কথা ছিল, তারা কাছাকাছি আসার পর বলে দিতে হয়েছে এখানে প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না। তারা সে জন্য ফিরে গেছে।’

এ সময় বিএন‌পির যুগ্ন মহাস‌চিব হা‌বিবুন উন ন‌বি খান সোহেল,  শ্রমিক দলের সভাপ‌তি আনোয়ার হোসেন ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

/এসও/এআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান