খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক রিপোর্ট না দিতে ডাক্তারদের বাধ্য করছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৩:৫২আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৬:০৭

মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সাজ্জাদ হোসেন) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডাক্তারদের এদেশের মানুষ শ্রদ্ধা করে। কিন্তু তারা আজ খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক রিপোর্ট দিতে পারলেন না। তাদেরকে এ সরকার বাধ্য করেছে সঠিক রিপোর্ট না দেওয়ার জন্য।’
মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। গত ২৫ ফেব্রুয়ারি যে ব্লাড পরীক্ষা হয়েছে সেখানে তার ফাস্টিং সুগার হচ্ছে ১৪.৫। তার নিয়মিত সুগার যদি এই মাত্রায় হয় তাহলে সেটা তার হার্টে, কিডনিতে বা লাঞ্চে ইফেক্ট করতে পারে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দুর্ভাগ্য আমাদের যে, আজকে আমাদের দেশে বিচার বিভাগ, উচ্চ আদালত তারা সঠিক বিচার করতে পারে না। কারণ, একটা একনায়কতন্ত্র দেশ চলছে। ফ্যাসিবাদী রাষ্ট্র চলছে। আজকে এই সরকার ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত ধ্বংস করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই।’
রোহিঙ্গা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘দুই বছর হয়ে গেল সরকার এখনও রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারেনি। আজ অনেকে বলে, সরকার ইচ্ছা করে এটাকে জিইয়ে রেখেছে। কারণ, এতে তাদের লাভ হয়। পশ্চিমা বিশ্ব থেকে সমর্থন পাওয়া যায়। আর যে সাহায্য-সহযোগিতা আসে, তার থেকে ভাগ-বাটোয়ারা পাওয়া যায়।’

পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রসঙ্গে ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে পানির দাম পাঁচবার বাড়লো। কিন্তু সে পানি মুখে দেওয়া যায় না, খাওয়া যায় না। বিদ্যুতের দাম বেড়েছে ৮ বার। কারণ পাওয়ার প্ল্যান্টের নামে তারা যে লুট করেছে তার ভর্তুকি দেওয়ার জন্য।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে মানুষের পকেট কেটে তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। যদি কোনও পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সরবরাহ না করে তবুও তাদেরকে ভর্তুকি দিতে হবে এই হচ্ছে তাদের চুক্তি। গতকাল জানলাম, প্রতি বছর ৫১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই টাকা বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে নেওয়া হচ্ছে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ অনেকে।

/এইচএন/এআর/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম