‘করোনা নিয়ে আপনারা রাজনীতি করবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৩:৫৫আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৪:১৪

আলোচনা সভায় মওদুদ করোনা নিয়ে সরকারকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘করোনা নিয়ে আপনারা রাজনীতি করবেন না।  আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন,  আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করবো।’

শুক্রবার (১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  ‘করোনা ভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’  শীর্ষক  মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মওদুদ  বলেন, ‘আজকে যদি এটা ব্যাপক আকার ধারণ করে, তাহলে সরকার সম্পূর্ণভাবে এটা নিয়ন্ত্রণে ব্যর্থ হবে। এটা দেশের মানুষ বিশ্বাস করে। কারণ সরকারের করোনা ব্যাপারে প্রথমে উদাসীন ছিলেন। এখন তারা যেটা করছে তা পত্রিকার কাগজ বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ। কতটুকু প্রস্তুতি তাদের আছে তা কেউ বলতে পারবে না।’

তিনি বলেন,  ‘বিশ্বের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হয়েছে। কেউ বলতে পারবে না যে আমি আক্রান্ত হবো না। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে খুব দ্রুত ছড়ানো সম্ভব। আল্লহ না করুক, করোনার ব্যাপক আকার যদি ধারণ করে তাহলে আমি মনে করি না যে, সরকার এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।  বিমানবন্দরে যে ব্যবস্থা নিয়েছে তা একেবারে অপ্রতুল। সেখানে দায়সারা একটি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমার মনে হয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো বন্ধ ঘোষণা করা উচিত। সরকারের উচিত হবে না এই ঝুঁকি নেওয়ার। যত রকম সর্তকতা অবলম্বন করা যায়, তত রকমের সর্তকতা অবলম্বন করা উচিত।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম