করোনা নিয়ে সবাইকে সচেতন হতে হবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৪:৩৫আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৮:১৯

করোনা নিয়ে সবাইকে সচেতন হতে হবে: ফখরুল
করোনা সম্পর্কে সচেতনতার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘করোনা সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের এই দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই এলাকায় এটা যেকোনও সময় ছড়িয়ে পড়তে পারে। আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।’

শুক্রবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ সাংবাদিকদের সবসময় শ্রদ্ধার চোখে দেখে। আজ অনেক সাংবাদিক বলছেন, ‘আমাদের কী সাংবাদিকতা ছেড়ে দিতে হবে? যারা সাংবাদিক হিসেবে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছেন তারা মনে হয় ভুল করেছেন। কারণ, এখানে আর্থিক নিরাপত্তা নেই। সর্বোপরি লেখা ছাপার পর মামলা হবে না, গুম হয়ে যেতে হবে না, তার নিশ্চয়তা নেই’।”

তিনি বলেন, ‘যুগে যুগে যারা মুক্তি, স্বাধীনতার লড়াই, সংগ্রামের কথা বলেছেন তাদের নিয়মিত নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর কিছুদিন সুবাতাস বইলেও আবার সেই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে অনেক বরেণ্য সাংবাদিকদের লেখা আমরা দেখেছি, তারা অনেক সত্য কথা লিখেছেন। সংবাদপত্র এখন সাংবাদিকদের হাতে নেই, চলে গেছে ব্যবসায়ীদের হাতে। তারপরও আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি কীভাবে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, ব্যাংক লুট হয়েছে, সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে—এই সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি তাদের সরিয়ে দেওয়ার জন্য। তাই সময় এসেছে উঠে দাঁড়াবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার, গণতন্ত্র রক্ষা করবার, এটিই উপযুক্ত সময়।’

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান