ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান করলেন বিএনপির প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৮:৪৪আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:৩৭

ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান করলেন বিএনপির প্রার্থী

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল ইসলাম। একইসঙ্গে নির্বাচনি ব্যবস্থা সংস্কার করে এই আসনে পুনরায় ভোট নেওয়ার দাবি জানান তিনি। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রবিউলের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না সে নির্বাচনে আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফল প্রত্যাখ্যান করে আমরা নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।
নির্বাচনি ফল ঘোষণা করা হয়নি, নির্বাচনে যদি বিজয়ী হন তবে ফল মেনে নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেওয়ার সুযোগ পায়নি, সেই ফলও প্রত্যাখ্যান করবো।
নির্বাচনে ৩৬টি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে বিএনপির প্রার্থী বলেন, আমি বেলা সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রগুলো ঘুরেছি। কোনও কোনও কেন্দ্রে ১০ থেকে ১৩টি ভোট কাস্টিং হতে দেখেছি। ভোটার উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্রের আশপাশে ৪ থেকে ৫শ লোক দেখেছি। তারা যদি ভোটার হতো তাহলে তো ভোট দিত। খোঁজ নিয়ে জেনেছি, সবাই বহিরাগত। আওয়ামী লীগ প্রার্থী তাদের বাহির থেকে কেন্দ্র দখল করতে এনেছে।
তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে ৫ জন করে নৌকার এজেন্ট দেখেছি। কিন্তু ওই কেন্দ্রে কোনও ভোট পড়েনি। তাদের সবাইকে বাইরে থেকে এনে এজেন্ট দেওয়া হয়েছে।
নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবি বলেন, তারা নিজেরাই আওয়ামী লীগ সেজে গেছে। আবার এরমধ্যে কিছু ভালো অফিসার আছে। তারা কিছুটা নিরপেক্ষ ভূমিকা রাখার চেষ্টা করেছে। আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ও প্রশাসন একাকার হয়ে গেছে। সকাল সাড়ে ৯টার মধ্যে আমাদের সব এজেন্টকে বের করে দেওয়া হয়।

/এএইচআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম