প্রধানমন্ত্রী দুই লাঠির ওপর ভর দিয়ে হাঁটছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৪:০৫আপডেট : ০২ মে ২০২০, ১৪:০৫

ত্রাণ বিরতণকালে রুহুল কবির রিজভীর সঙ্গে অন্য নেতাকর্মীরা করোনা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই লাঠির ওপর ভর দিয়ে হাঁটছেন। এই দুইটি লাঠির একটি হলো আওয়ামী লীগ এবং অপরটি আমলাতন্ত্র। নিজের দল শুধু লুটেপুটে খাচ্ছে; আর আমলাতন্ত্র অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত।'

শনিবার (২ মে) ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের ব্রিফিংয়ের তথ্য সঠিক নয় দাবি করে রিজভী বলেন, 'করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার আরও বেশি। ঊর্ধ্বগামী সংক্রমণের মধ্যে পড়েছে। এটা নিরাময়ের জন্য সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'সরকারের অন্যায়-অনিয়মের প্রতিবাদ করলেই সমস্যা। করোনা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল। মুগদা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ ধরনের একটা সত্য কথা বলাতে তাকে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারকে বহিষ্কার করা হয়েছে। অথচ করোনায় বেশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা।'

বিশ্বের ২১০টি দেশে করোনা মহামারি ছড়িয়েছে উল্লেখ করে রিজভী বলেন, 'এ রকম মহামারি আমরা কখনও দেখিনি এবং গল্পেও শুনিনি। এই পরিস্থিতিতে সরকারের যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, তারা তা নেয়নি। প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।'

তিনি আরও বলেন, 'অনেক আগেই সরকারের লকডাউন করা উচিত ছিল। বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়ার দরকার ছিল। আগাম প্রস্তুতির কারণে ভিয়েতনাম, ভুটানসহ কয়েকটি দেশে করোনাভাইরাস আক্রমণ করতে পারেনি। আমাদেরও যথেষ্ট সময় ছিল, কিন্তু সরকার অন্য জায়গায় মনোযোগ দেওয়ায়, করোনা এখন মহামারি আকার ধারণ করছে।'

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান উদ্দিন আহসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু প্রমুখ।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম