শিক্ষার্থীদের জন্য কোনও ভূমিকাই রাখেনি ঢাবি কর্তৃপক্ষ: ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১৮:১৭আপডেট : ০৬ জুন ২০২০, ১৮:১৯

শিক্ষার্থীদের জন্য কোনও ভূমিকাই রাখেনি ঢাবি কর্তৃপক্ষ: ছাত্রদল করোনা সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ন্যুনতম কোনও ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
শনিবার (৬ জুন) দুপুরে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রদলের শাখা আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব।
আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের। অনেক শিক্ষার্থীই টিউশনি করে সৎ পথে জীবনযাপন করে থাকেন। বিগত প্রায় আড়াই মাস যাবত করোনা সংকট চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ অবধি করোনা সংকট মোকাবিলায় কোনও ভূমিকা পালন করতে পারেনি। উপরন্তু তারা প্রধানমন্ত্রীর যে ত্রাণ ফান্ড রয়েছে সেখানে ১ কোটি ৩৬ লাখ টাকা অনুদান দিয়েছেন। এই অনুদান দেওয়া কোনোভাবেই ঠিক কাজ হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভেতর দিয়ে মেট্রো রেলপথ ও স্টেশন স্থাপন বাতিলের দাবি পুনঃবিবেচনা চেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বলেন, আমরা ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রো রেলপথ ও স্টেশন নেওয়ার বিষয়টি প্রত্যাখান করছি। যেভাবে এই মেট্রোরেল পথ নেওয়ার জন্য টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত শতবর্ষী গাছ কেটে ফেলা হয়েছে এটা সাধারণ শিক্ষার্থীদের আবেগ-অনুভূতিতে আঘাত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনলাইন ক্লাস যদি চালু করা হয় সেজন্য অবকাঠামো ঠিক করে যেন তা চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেন অনুদানের ব্যবস্থা করা হয়। বিশেষ করে এন্ড্রয়েড ফোন কেনার বিষয়টি যেন দেখা হয়। সব শিক্ষার্থীদের তো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা যেন এই সহযোগিতা নিয়ে অনলাইন ক্লাসে অংশ নিতে পারে। বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার ল্যাব বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা চালুর দাবি জানান রাকিব।
সংবাদ সম্মেলনে, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক