প্রধানমন্ত্রীর কথায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৪:৩৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৪:৩৫

দোয়া মাহফিল

রাজনৈতিক দলের মতামত না নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার প্রতিষ্ঠান নাম পরিবর্তন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,  ‘দেশের দীর্ঘদিনের পদ্ধতিগুলো প্রধানমন্ত্রীর কথায় পরিবর্তন হচ্ছে। এখানে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নেওয়া হচ্ছে না। কারণ আপনারা তো সরকারি চাকরি করেন। নিজেদের স্বাধীন সত্ত্বা বিলিয়ে দিয়ে চাকর হয়েছেন সরকারের।’

সোমবার (১০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান ও সেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় ছাত্রদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি ।

রিজভী বলেন, ‘নির্বাচন গোরস্থানে পাঠিয়ে দিনের ভোট রাতে হচ্ছে। তিনি ইউনিয়ন পরিষদ পল্লী পরিষদ করবেন, উপজেলা চেয়ারম্যানকে উপজেলার পিতা করবেন, সেই কাজে হাত দিয়েছেন। যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে ভাঙছেন।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম