আকাশে-বাতাসে নারীদের আর্তচিৎকার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৯:১১আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৯:১১

আকাশে-বাতাসে নারীদের আর্তচিৎকার: রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ধর্ষণ নির্যাতন বন্ধ হচ্ছে না। একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু সরকারের কোনও টনক নড়ে না। তারা বিবেক বর্জিতভাবে দেশ শাসন করছে বলেই নারীরা নিরাপদ নয়।’
রবিবার (৪ অক্টোবর) নারী ধর্ষণ, হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র আয়োজনে প্রতিবাদ সমাবেশে রিজভী এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘এ সরকারের কাছে নারী নির্যাতন ডাল-ভাত। নোয়াখালীর সুবর্ণচর থেকে এমসি কলেজ- কত নারীর আর্তনাদ চিৎকার আকাশে-বাতাসে ধ্বনিত। আকাশে বাতাসে নারীর আর্ত চিৎকার শোনা যায়। নারীর ওপর নির্যাতন করা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অধিকার মনে করছে।’
সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও কি মা-বোনদের উপর নির্যাতন বন্ধ হবে না। যতদিন মা-বোনদের উপর নিপীড়ন বন্ধ না হবে, ততদিন রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে।’
সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সভাপতি অ্যাডভোকেট ফারজানা শারমিনসহ সংগঠনের কয়েকজন নেতা বক্তব্য দেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম