ফোন করে মিছিল না করতে বলা হয়েছে: সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ২১:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:০১

প্রচারণার ছবি ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘নির্বাচন কমিশনকে আগেও অনেকবার বলেছি, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। কিন্তু কমিশনের নিয়োগপ্রাপ্ত কিছু মহিলা ম্যাজিস্ট্রেট এক তরফাভাবে আমাকে প্রচারণায় বাঁধা দিচ্ছেন। কোথাও গেলে আমাকে ফোন করে বলে আপনি মিছিল করতে পারবেন না। অথচ সরকারি দলের প্রার্থী মিছিল মিটিং সবই করছেন। এটা কোন আইনের বলে?’

শুক্রবার (৯ অক্টোবর) যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ পড়ার সময় মসজিদের প্রবেশের আগে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন। এর আগে তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কিছু ম্যাজিস্ট্রেট প্রচারণায় বাঁধার সৃষ্টির অভিযোগে তিনি আরও বলেন, ‘নির্বাচন বিধিতে যে আইন আছে সেই আইনে নির্দিষ্ট সময়ে আমি সকল প্রকার মিটিং মিছিল ও গণসংযোগ করি। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ৬০ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণায় গিয়েছিলাম, সেখানে পুলিশ এসে আমাকে ফোনে একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে ধরিয়ে দিলেন। সেই মহিলা ম্যাজিস্ট্রেটকে আমি নাম জিজ্ঞেস করলাম কিন্তু তিনি তার নাম বললেন না। আমি মিছিল বন্ধ করার কারণ জানতে চাইলেও তিনি আমাকে কোনও কারণ বলেননি।’

এসময় ঢাকা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, যাত্রাবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন সরদার, সহ-সম্পাদক মাসুম দেওয়ান ও শাহীন আহমেদ শাহীনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএইচআর/এসটিএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম