ভোট দিতে না দিলে ১৭ অক্টোবর থেকে রোডে গাড়ি চলবে না: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ১৮:৪২আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৮:৪২

ভোট দিতে না দিলে ১৭ অক্টোবর থেকে রোডে গাড়ি চলবে না: গয়েশ্বর মানুষ কেন্দ্রে যাওয়ার পর ভোট দিতে না দিলে ১৭ অক্টোবর রাত ১২টা থেকে ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট রুটে কোনও গাড়ি না চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আন্দোলন ছাড়া কোনও পথ নাই। ভদ্র ভাষায় কথা বললে তারা বুঝে না। তারা পুলিশের ওপর ভর করে টিকে আছে।’
রবিবার (১০ অক্টোবর) রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদর নির্বাচনী মিছিলপূর্ব এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আগামী ১৭ অক্টোবর ঢাকা - ৫ আসনের উপনির্বাচন নিয়ে সরকার তালবাহানা করলে কিন্তু বদহজম শুরু হবে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, তখন কিন্তু হাসপাতালে নিতে হবে সরকারকে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৭ তারিখ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে আপনাদের ভোট দেবেন। এই সরকার ভোট হরণ করেছিল। তাই হরণকৃত ভোট আবার প্রতিষ্ঠিত করতে চাই।
পথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম