দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১১:২৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১১:২৫

বিএনপির নেতাদের শ্রদ্ধা নিবেদন

দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাদের শ্রদ্ধা নিবেদন

মির্জা ফখরুল ইসলাম বলেন,  ‘১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে।’ 

ফখরুল বলেন,  ‘মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া। সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি চাই।’

বিএনপির নেতাদের শ্রদ্ধা নিবেদন

ফখরুল বলেন,  ‘আজ মুক্তিযুদ্ধের চেতনা অবরুদ্ধ। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই। মুক্তচেতনার স্বাধীনতা নেই। সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

/এসএস/এসটি/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম