ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২১:৫৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৫৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি এখন টুকটাক প্রয়োজনীয় কথাও সারছেন স্বজনদের সঙ্গে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে বলে চিকিৎসকরা জানান।

শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মওদুদ আহমদের শরীরে পেসমেকার লাগানো হয়েছে, বলে চিকিৎসকরা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদকে জানান।

শায়রুল কবির জানান, মওদুদ আহমদ টুকটাক জরুরি কথা বলছেন। অবস্থা এখন আগের চেয়ে ভালো, উন্নতির দিকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত খোঁজ খবর রাখছেন। এছাড়া, সিনিয়র নেতারা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন মওদুদ আহমদের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, স্থায়ী পেসমেকার স্থাপনের পর মওদুদ আহমদের শরীর আরও ভালো। আশা করছি দ্রুতই পূর্ণ সুস্থ হবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম