স্বাধীনতার পর থেকে স্বচ্ছ রাজনীতি করেনি আ.লীগ: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৬:১২

২০০৭ সালের এক-এগারোর অপশক্তির সঙ্গে আওয়ামী লীগ মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগই সবচেয়ে বেশি খুশি হয়েছে। তারা স্বাগত জানিয়েছে, তারাই এরশাদের দলকে নিয়ে ক্ষমতায় এসেছে।’

সোমবার (১১ জানুয়ারি) বিকালে ‘এক এগারো—বিরাজনীতিকরণের ধরাবাহিকতায় চলমান ফ্যাসিবাদ: গণতন্ত্রই মুক্তির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। বিএনপি আয়োজিত এ ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে কোনও সময় স্বচ্ছ রাজনীতি করেনি, জনগণের ওপর নির্ভর করে সংবিধানসম্মত রাজনীতি করেনি। সেই ধারা অব্যাহত আছে। ২০০৭ সালের এক-এগারোতে তারা একই কাজ করলো। সামরিক বাহিনী, অগণতান্ত্রিক অপশক্তি ও  দেশদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব সময়ই অগণতান্ত্রিক শক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। শান্তিপূর্ণ প্রক্রিয়ার রাজনীতিতে তারা কোনও সময় বিশ্বাস করেনি। তারাই এক-এগারোর অপশক্তির সঙ্গে মিলেছে। বাকশালীয় শক্তিতে ফিরে এসেছে। ’

বিএনপি নেতা খসরু দাবি করেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে। ’

তিনি বলেন, ‘বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, পুরো জাতিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। মানুষ বাংলাদেশকে গণতান্ত্রিক সাংবিধানিক পথে দেখতে চায়। তারেক রহমান সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই গন্তব্যস্থলে কেউ ডানে, কেউ বামে—তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এখন পুরো জাতিকে এক করে আকাঙ্ক্ষা পূরণের শপথ নিতে হবে।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম