আ.লীগ একবারও ভাসানীর নাম নেয় না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ২৩:০২আপডেট : ০৯ মার্চ ২০২১, ২৩:০২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানীর নেতৃত্বে পাকিস্তান হওয়ার পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজকে একবারের জন্যও আওয়ামী লীগ তার (ভাসানীর) নাম উচ্চারণ করে না। আর আওয়ামী লীগ মনে করে, একটি ভাষণই স্বাধীনতা এনে দিয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, কাউকে ছোট করার জন্য নয়, কোনও নেতাকে ছোট করার জন্য নয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল লক্ষ্যই হচ্ছে— মুক্তিযুদ্ধে যার যা অবদান আছে, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মওলানা ভাসানী একজন ম্যাজিক্যাল নেতা ছিলেন। তিনি আজীবন খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করেছেন। আর যারা দিনের পর দিন এদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করে গেছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমরা ভুলে যাই, স্মরণ করি না।’

শুধুমাত্র একক ভাষণে দেশের স্বাধীনতা আসেনি বলে মন্তব্য করে ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) তাদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে চায় যে, এক ঘোষণায় বা কথায় দেশ স্বাধীন হয়ে গেছে।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের খেতাব তুলে নেওয়ায় কিছু যায় আসে না, শহীদ জিয়া এদেশের মানুষের হৃদয়ে আছেন এবং থাকবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য  ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ বক্তব্য দেন।

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম