করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার (১৭ মার্চ) শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিকে পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।
বুধবার রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
রিজভীর ঘনিষ্ঠ একজন জানান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।









