সরকারের সমন্বয়হীনতার কারণেই করোনার ঊর্ধ্বগতি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৬:১৯আপডেট : ২১ মার্চ ২০২১, ১৬:১৯

করোনাভাইরাসের সংক্রমণ এবং আক্রান্তে মৃত্যু সংখ্যা সম্প্রতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনেকরে, ‘অতীতের মতো সরকারের সঠিক সিদ্ধান্ত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণেই সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়ে চলেছে। সরকারের ভ্যাকসিন সংগ্রহ-সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতা ও অস্পষ্টতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’

রবিবার (২১ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এরআগে শনিবার (২০ মার্চ) বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব মতামত উঠে আসে।

বিএনপির স্থায়ী কমিটির অভিযোগ, সংক্রমণের হার যখন বেড়ে চলেছে তখন মুজিববর্ষ উদযাপন ও উৎসবের আয়োজন, বই মেলা চালু করা এবং জনগণের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর উদ্যোগ গ্রহণের ব্যর্থতা আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

দলটির পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করা হয় স্থায়ী কমিটির বৈঠকে। এগুলো হচ্ছে, অবিলম্বে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, এজেন্সিগুলোকে সমন্বয় করে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউসহ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসার সকল ব্যবস্থা করা, ভ্যাকসিন সংগ্রহ-সংরক্ষণ ও বিতরণের জন্য সুস্পষ্ট রোডম্যাপ জনগণকে অবহিত করা এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত নেতাকর্মীদের সঠিক তালিকা প্রণয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে ইতোমধ্যে গঠিত টাস্কফোর্স সক্রিয় করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

‘মওদুদ আহমদের শূন্যতা সহজে পূরণ হবে না’

সরকারের সমন্বয়হীনতার কারণেই করোনার ঊর্ধ্বগতি: বিএনপি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সদ্য প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটি মনেকরে, তার মৃত্যুতে শুধু বিএনপি নয় সমগ্র দেশ একজন অভিজ্ঞ, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং মুক্তিযোদ্ধা-গণতান্ত্রিক নেতাকে হারালো। তার মৃত্যুতে দেশে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

এছাড়া, বৈঠকে গতকাল শনিবার (২০ মার্চ) প্রয়াত বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় আরও অংশগ্রহণ করেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সদস্য: খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম