আ.লীগের মুখে বিএনপি ছাড়া কোনও কথা নেই: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৭:৪৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৮:১২

বিএনপি ছাড়া ওদের (আওয়ামী লীগের)  মুখে আর কোনও কথা বের হয় না। ওরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে কথা বলতে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘স্বৈরাচার এরশাদ কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি তো বলেছি, একটি নিরপেক্ষ তদন্ত করে দেখুন, জরিপ করে দেখুন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি, কত বাড়ি কারা দখল করে আছে। দেখবেন, বেশিরভাগই আওয়ামী লীগ দখল করে আছে।’

সুনামগঞ্জের শাল্লায় হামলা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘‘আজকে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয়েছে শাল্লা থানায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই হামলা বিএনপি করেছে।’ তাহলে ধরা পড়লো কে? প্রথম আসামি যিনি গ্রেফতার হলেন তিনি তো যুবলীগ নেতা স্বাধীন মেম্বার। আর আপনারা বলছেন এই হামলার ঘটনা বিএনপি ঘটিয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কী, ওরা তো প্রতিরাতে দুঃস্বপ্ন দেখে।’

তিনি বলেন, ‘আমরা বারবার বলে আসছি যে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এতটুকু জায়গার মধ্যে ১২ লাখ লোককে রাখা, তাদের ভরণপোষণ দেওয়া, তাদের সুন্দরভাবে রাখা (ওহ, আমরা তো এখন গরিব নই, উচ্চদিকে যাচ্ছি), আমরা বলছি, এটা সমাধান করার চেষ্টা করুন। আপনারা সমাধান করছেন না। আপনারা এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। আপনাদের কোনও উদ্যোগ নেই। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কোনও রাষ্ট্রীয় সফর করেন নাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সব সময় বলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। সেই ভারত তো আমাদের পক্ষে রোহিঙ্গাদের সরানোর জন্য কোনও কথা বলে নাই। চীনের সঙ্গে আমাদের চমৎকার বন্ধুত্ব। সেই চীন তো রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের পাশে দাঁড়ায়নি। কেন? আপনাদের ব্যর্থতার জন্য। কূটনৈতিক ব্যর্থতার জন্য আজকে আপনারা সমগ্র বিশ্বকে আপনাদের পক্ষে আনতে পারেননি।’

তিনি বলেন, ‘এই সরকার টিকে থাকার জন্য অবৈধভাবে ক্ষমতায় আসছে। যত রকমের মিথ্যাচার তারা করছে, ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার দরকার, তারা তাই করছে। এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না।’

ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম