অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা বিএনপিকর্মীদের হয়রানির পরিকল্পনা: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১৭:৩৫আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৭:৩৫

হেফাজতে ইসলামের বিক্ষোভ আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাকে বিএনপি নেতা-কর্মীদের হয়রানির পরিকল্পনা মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত কয়েকদিনের সরকারি বাহিনী ও পুলিশ কর্তৃক হত্যা,আওয়ামী এজেন্টদের দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।  সারা দেশে আওয়ামী সন্ত্রাস সৃষ্টির  জন্য অডিও নাটক সাজিয়ে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেওয়া ও সারা দেশে পুনরায় হাজার হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার হীন পরিকল্পনা করছে।’

শুক্রবার (২ এপ্রিল) বিকালে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অনির্বাচিত সরকার তাদের বেআইনি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রের সকল মূল্যবোধকে ধ্বংস করে, একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার হীন চক্রান্ত করছে। একইসঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আবারও মিথ্যা প্রচারণা, মিথ্যা মামলা ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে।’

তিনি বলেন, ‘মূল লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে পুনরায় মামলা মোকদ্দমার বেড়াজালে আটকে গণতন্ত্র উদ্ধার, খালেদা জিয়ার মুক্তি,  মতপ্রকাশের অধিকার রক্ষার আন্দোলনকে ব্যাহত ও দমন করা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকায় হেফাজত আহূত হরতালের দিন ২৮ মার্চ বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীকে বাসা থেকে  গ্রেফতার করে। ওই দিনই একটি বেসরকারি টিভি চ্যানেলে জনৈক আরমানের সঙ্গে তার কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে, যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা, বানোয়াট এবং ভিত্তিহীন। এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক সাজানো এবং তাকে মিথ্যা দোষারোপ করার একটি জঘন্য চক্রান্ত। সাম্প্রতিক ঘটনাগুলোতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ একইসঙ্গে সেই জঘন্য চক্রান্তের ধারাবাহিকতা।’

ফখরুল আরও বলেন, ‘করোনার সংক্রমণ মোকাবিলার কোনও কার্যকরী ব্যবস্থা নিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এবারের করোনা আক্রমণ এরইমধ্যে সেই সত্যকে জনগণের সামনে আতঙ্কের সঙ্গে তুলে ধরেছে। শিক্ষা ব্যবস্থা উন্নয়ন উপযোগী তো নয়ই, উপরন্তু, শিক্ষিত বেকার তৈরি করছে। সামগ্রীকভাবে এই বেআইনি সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের অভিন্ন নদী পানির হিস্যা, সীমান্তে বাংলাদেশি নাগরীক হত্যা, ভারসাম্য বাণিজ্য থেকে বাংলাদেশ পুরোপুরি বঞ্চিত হচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান  জানাচ্ছি।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম