বিএনপি থেকে মোদিবিরোধী কোনও স্লোগান হয়নি: এমপি হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৫:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৬:১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে বিএনপি কোনও বিরোধিতা করেনি বলে দাবি করেছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, ‘বিএনপি থেকে মোদিবিরোধি কোনও স্লোগান বা তাঁর আগমন করা ঠিক হয়নি—এ ধরনের কোনও বক্তব্য দেওয়া হয়নি।’ শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মোদির সফরের সূত্র ধরে হেফাজতের আন্দোলনের সঙ্গে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে এই প্রশ্নও তোলেন হারুন।  

এর আগে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ১০ দিনব্যাপী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির যোগদান এবং এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন। এ সময় তিনি চলমান আন্দোলনে বিএনপির সম্পৃক্ততার অভিযোগ তোলেন। যার প্রেক্ষিতে হারুন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তার জবাব দেন।

হারুন বলেন, ‘যে বিষয়টি এই সংসদে উত্থাপন করা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাই; আমাদের মত প্রকাশের স্বাধীনতা কী থাকবে? পঞ্চাশ বছরপূর্তি আমাদের স্বাধীনতার। এই সুবর্ণজয়ন্তীতে আমরা লাশ উপহার দিলাম। আমরা কী শান্তিপূর্ণভাবে সারাদেশের কোথাও সুবর্ণজয়ন্তী পালন করতে পেরেছি?’

শেখ সেলিমের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিএনপি থেকে মোদিবিরোধী বক্তব্য দেওয়া হয়নি। কোনও কথা ছিল না। যেহেতু ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় সমস্ত কর্মসূচি বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন। সেই কারণে আমরা জাতীয় স্মৃতিসৌধে সীমিত আকারে শ্রদ্ধা নিবেদন করেছি। জিয়াউর রহমানের মাজারেও খুবই সীমিত আকারে শ্রদ্ধা জানিয়েছি। কারণ করোনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জায়গা থেকে কর্মসূচিগুলো সীমিত করে দেওয়া হয়েছে।’

বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামবিরোধী কর্মকাণ্ড হলে বায়তুল মোকাররম মজসিদে তার বিরুদ্ধে আন্দোলন হয় উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান থেকে বাংলাদেশ আমল পর্যন্ত ইসলাম বিদ্বেষী কোনও কর্মকাণ্ডকালে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অন্দোলন হয়। প্যালেস্টাইনে মুসলমানদের ওপর নির্যাতন হলেও এখান থেকে আন্দোলন হয়। ফ্রান্সে আল্লাহ ও রাসুল (স.) নিয়ে যখন কটাক্ষ করা হয়েছে, তখন বায়তুল মোকাররম মসজিদ থেকেই প্রতিবাদ করা হয়েছে।’

সরকারের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদ-বিক্ষোভ যারা করলেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। যখন ভাস্কর্য-মূর্তি নিয়ে দেশে একটি সংঘাতের তৈরি হলো তখন হেফাজতের সঙ্গে তো সরকার আলোচনা করেছে। এর আগেও তো সরকার হেফাজতের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করতেন যে, বিদেশি মেহমানরা আসছে তোমরা আন্দোলন বিক্ষোভ বন্ধ রাখো। সেই ক্ষেত্রে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে।’

সরকারকে উদ্দেশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘আজকে যদি মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেন; তবুও সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও ভিন্নমত অবশ্যই সৃষ্টি হবে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চাগুলোকে মুক্ত করা দরকার। মত প্রকাশের জায়গাগুলো আজ রুদ্ধ হয়ে গেছে। সেই অধিকারগুলো নিশ্চিত করেন। আমি বিতর্ক বাড়াতে চাই না। আজকের সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট। এই সংকটের জন্য জাতি আজকে এই অবস্থার মধ্যে পতিত হয়েছে।’

দেশের করোনা সংক্রমণের প্রসঙ্গ টেনে হারুন বলেন, ‘আমরা একটি মহাসংকটময় সময় অতিক্রম করছি। আমি ব্যক্তিগত দরকারে ডিএনসিসি ভবনে করোনা আইসোলেশন সেন্টারে যা দেখলাম। হাজার হাজার মানুষ। সেন্টারটি স্বশস্ত্রবাহিনী পরিচালনা করছে। তারা বললেন সরকারকে বিষয়টি অবহিত করবেন। অন্তত ঢাকা শহরে তিন-চারটি জায়গায় আইশোলেশন সেন্টার করা হোক। কারণ এখন আমাদের সংক্রমণের হার বাড়ছে।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের