করোনা মোকাবিলায় জাতীয় ঐকমত্যের আহ্বান বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ১৮:৩৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২০:৩৩

করোনা সংক্রমণের সংকট কাটিয়ে উঠতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতা, অব্যবস্থাপনা দেশের ১৬ কোটি মানুষকে একটি অনিশ্চিত গন্তব্যে নিয়ে চলছে। জাতির এই চরম দুর্যোগপূর্ণ সময়ে আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। আমাদের আবারও আহ্বান, আসুন আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সংকট মোকাবিলায় উদ্যোগী হই।

শুক্রবার (৯ এপ্রিল) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত আরএমজি সেক্টরে কয়েক হাজার গার্মেন্টস বন্ধ হয়েছে। ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এরইমধ্যে ১০ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। অর্থের অভাবে ঢাকা ছাড়ছে শত শত পরিবার।’

‘তাই সরকারের প্রতি আহ্বান, আসুন মানুষ বাঁচাই-দেশ বাঁচাই। আমরা করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবার-পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা মারা গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই এ মহামারিতে আর যেন একটি প্রাণও না ঝরে পড়ে’—যোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে করোনা মহামারি এক ভয়াবহরূপ পরিগ্রহ করেছে। সরকারের উদাসীনতা, অগ্রাধিকার নির্ধারণে ইচ্ছাকৃত উপেক্ষা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের অপকৌশল হিসেবে করোনা সংক্রমণের তথ্য গোপন ও সীমাহীন ব্যর্থতা আজ পুরো দেশকে এক বিপদসংকুল পথে নিয়ে চলেছে।’

তিনি বলেন, ‘আমরা আবারও প্রস্তাব রাখছি, এখনও সময়ে আছে, সর্বদলীয় কমিটি গঠন করেন, জনগণকে সম্পৃক্ত করেন— তাহলেই শুধুমাত্র এই সমস্যার সমাধান করা যাবে। একটা কথা আমরা জোর দিয়ে বলতে চাই,  এই যে বিশাল চ্যালেঞ্জ, তা জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়।’

ফখরুল আরও বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতে হলে আমরা যেটা এর আগেও বলেছি যে, রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সকল স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষকে এই যে ব্যাধি, এই ব্যাধির যে ভয়াবহতা. সেই সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে এবং তাদের সম্পৃক্ত করতে হবে। আসুন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সংকট মোকাবিলায় উদ্যোগ নেই মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।’

তিনি বলেন, ‘এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন, মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা। আমরা সরকারকে আহ্বান করবো, আজকে প্রতিটি ইনফরমাল সেক্টারের যারা উদ্যোক্তা আছেন, তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে।’

বাইডেনের জলবায়ু সম্মেলনের উদ্যোগকে স্বাগত বিএনপির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির ঢাকা সফরের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফখরুল বলেন, ‘সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসন এই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে, গুরুত্ব দিয়ে বিশ্বের ৪০টি দেশের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করবেন এবং তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে সমর্থন করি।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, ৪০টি দেশের নেতাদের সঙ্গে বাইডেন প্রশাসনের আলোচনা থেকে একটি পথ বেরিয়ে আসবে, একটা স্ট্র্যাটেজিক পলিসি তৈরি হবে। তাতে আমরা ভবিষ্যতে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবো।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম