মওদুদ আহমদ চিরস্মরণীয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ২৩:১৬আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২৩:৪৪

রাজনীতির ইতিহাসে মওদুদ আহমদ চির স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মওদুদ আহমদ আজীবন অর্থাৎ ছাত্র জীবন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন তিনি।’

রবিবার (২৫ এপ্রিল) এক ভার্চুয়াল স্মরণ সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে বিএনপির উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।

ফখরুল বলেন, ‘আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে এবং সর্বোপরি একজন লেখক এবং গবেষক হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন। উনি জীবিত থাকবেন তার এলাকার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, বিএনপির কাছে, আমাদের রাজনীতির ইতিহাসে, সংগ্রাম ও আন্দোলনের ইতিহাসে।’

মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, ‘সত্যিকার অর্থে বলতে কী অত্যন্ত পরিশীলিত ভাষায় পরিমিত বক্তব্য দেওয়া ছিল তার প্রধান গুণ। আমরা তার অতীত থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত দেখেছি, তার যে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা— এটা ছিল তার বড় রকমের একটা গুণ।’

তিনি যোগ করেন, ‘তার শেষ সময়টায় তার খুব কাছাকাছি আসার সুযোগ হয়েছিল আমার। আমি তার কাছে ব্যক্তিগতভাবে ঋণী তার বিভিন্ন পরামর্শের জন্য। তিনি আমার কাছে একজন অভিভাবক ছিলেন।’

সিঙ্গাপুরে যাওয়ার আগে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মওদুদের সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগে যখন তিনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন, সেই সময়ে আমি ও ডা. জাহিদ (এজেডএম জাহিদ হোসেন) তাকে দেখতে গিয়েছিলাম। সেখানে তিনি তখন নাকের মধ্যে মাস্ক নিয়েই আমাকে বলেছিলেন— এবার স্ট্যাডিং কমিটির মিটিংয়ে আমি থাকতে পারবো না। ইনশাল্লাহ, পরের শনিবারে থাকবো।’

তিনি আরও বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদ পরের মিটিংয়ে আর উপস্থিত হতে পারেননি। সিঙ্গাপুর থেকে তিনি আর ফিরে আসেননি। তিনি আর কোনও দিনই আমাদের সঙ্গে থাকবেন না। তিনি থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে।’

মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদসহ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় আলোচনা সভায়  খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ নেতা বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুবু হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল এবং প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম